লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালি,আলোচনা ও সচেতনতা মহড়া অনুষ্ঠিত
বেলাল আহমদ,লামা-বান্দরবান প্রতিনিধি-বান্দরবানের লামা উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ ইং উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে ১৩ অক্টোবর সোমবার সকালে বেসরকারী সংস্থা আশিকা, কারিতাস বাংলাদেশ, সেভ দ্যা চিল্ড্রেন, তাহজিংডং, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সার সহযোগিতায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য অফিসার আবদুল্লা হিল মারুফ, থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, সমবায় অফিসার জাবেদ মীরজাদা, বিআরডিবি অফিসার গোপাল কৃষ্ণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব স্টেশন ইনচার্জ মো. আব্দুল্লাহ, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম,এনজিও কর্মী ও সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ সচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করেন লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। মহড়ায় বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও কর্মীসহ কমিউনিটি স্বেচ্ছাসেবক দলের সদস্যরা অংশ গ্রহণ করেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































