জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা-বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
শুক্রবার (৭ নভেম্বর)বিকেলে নগরের টাউন হল মাঠে সমাবেশ ও বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন এটা স্হায়ী নমিনেশন নয়, পরিবর্তনের সুযোগ রয়েছে সবাইকে সুশৃংখলভাবে মাঠে থেকে আন্দোলন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দোষ আমার একটাই, আমি চাঁদাবাজি করি না, টেন্ডারবাজি করি না, দখলবাজি করি না, মনোনয়নের বিষয়ে হয়তো দল ভুল করেছে, মনোনয়ন পরিবর্তন হবে ইনশাল্লাহ।
পরে হাজী আমিন উর রশিদ ইয়াসিনের নেতৃত্বে টাউন হল মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ।
কর্মসূচিকে ঘিরে বেলা ৩টা থেকে কুমিল্লা টাউন হল মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীদের জড়ো হয়।
এসময় আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































