# Tags

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি -বিএনপি’র চেয়ারপার্সন আপসহীন ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৩০ নভেম্বর ২০২৫ রোববার রাতে আলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মাহবুব আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক-১ মোঃ মুরাদ আহমেদ, ১২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন রতন, জাতীয়তাবাদী প্রজন্ম দল জেলা আহ্বায়ক ও অত্র মাদ্রাসার কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল আলম বাবু, আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মোঃ নুর আলম, অত্র মাদ্রাসার সহকারী কোষাধক্ষ্য মোঃ আনসার আলী সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।