# Tags

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৪ দফা দাবি নিয়ে খাগড়াছড়িতে পূর্ণ কর্মবিরতি পালিত

ছেটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুততম সময়ে “মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর” এর গেজেট প্রকাশসহ চার দফা ও দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকা পুর্নবিরতিতে শিক্ষকেরা বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান। ও ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ৩/- ২ টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশের দাবি জানায়।