পাঁচবিবিতে জেলা যুবদলের ধানের শীষের ভোট প্রার্থনা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৪ জানুয়ারি/২৬
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লার অলিগলি ঘুরে ঘুরে, বাজারের দোকানদার, হাঁটুরে, ভ্যান-রিক্সার যাত্রী চালক ও পথচারীদের নিকট থেকে জয়পুরহাট-০১ আসনের এমপি পদপ্রার্থী মোঃ মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন জেলা ও উপজেলা যুবদল।
শনিবার দুপুরে পাঁচবিবি স্টেশন-মহীপুর কলেজ রাস্তার উভয় পাশের দোকানদার ও পথচারীদের নিকট ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। এসময় ধানের শীষের পক্ষে স্লোগান দেয় তারা। পরে মদিনা মসজিদ এলাকাবাসীর দাড়ে দাড়ে গিয়ে নারী পুরুষের নিকটও ভোট চায় যুবদল নেতাকর্মীরা।
এসময় জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোঃ মুক্তাদুল হক আদনান, সদস্য মোঃ নয়ন প্রধান, গোলাম রাব্বানী মাষ্টার, ইকবাল হোসেন, মিজানুর রহমান মিজান, মাহমুদ হোসেন মামুন, মহিপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব ফয়সাল, বর্তমান সভাপতি মোঃ ইমানুর রহমান ও উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা সহ অনেকেই।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































