বিএনপির মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজয়ের লক্ষ্যে ৭ নং ওর্য়াডে নির্বাচনী প্রচারনা
নাটোর প্রতিনিধি-নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জয়ী করার লক্ষ্যে নাটোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ অংশ হিসেবে ৭ নং ওর্য়াডের সাবেক নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের নেতৃত্বে নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে নাটোর পৌরসভার ৭নং ওর্য়াডে ভোটারদের দ্বারে যারে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হয়।
নাটোর পৌরসভা বিএনপির নেতাকর্মী ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা ভোটারদের আশ্বাস দেন যেন আসন্ন ১২ তারিখে ধানের শীষের প্রার্থী দুলু যদি বিজয়ী হয় তাহলে এলাকার উন্নয়ন বেকার সমস্যা, কর্মসংস্থান সৃষ্টি তৈরি হবে। নাটোর গ্যাস সংযোগ সহ নতুন নতুন শিল্পকারখানা সৃষ্টি হবে। নাটোর পৌরসভায় পাড়া মহল্লায় যে সমস্যা গুলো রয়েছে, সেই সমস্যা গুলো ভোটে জিতার পর দূর হবে ইনশাআল্লাহ।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































