জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন
ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি।।জিয়া পরিষদ নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার ১০১সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) জিয়া পরিষদ নড়াইল জেলার সভাপতি ডঃ এ্যাডঃ এম এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ খোরশেদ তৌহিদ কোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নব নির্বাচিত লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি হলেন ওয়ালিউর রহমান(সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা) এবং সাধারণ সম্পাদক হলেন সিনিয়র সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহাদ। নতুন কমিটির সিনিয়র সহসভাপতি এটিএম বায়েজিদ বরকতী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. বিল্লাল নূর। ১০১ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন কমিটি দলীয় প্রার্থীর বিজয়ে ভূমিকা রাখবেন বলে আশা করছেন জেলা নেতৃবৃন্দ।#






























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































