ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য- নাটোরে প্রতিমন্ত্রী পুতুল
নাটোর প্রতিনিধি.নারী ও শিশু বিষয়ক এবংসমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য। সার্বজনীন প্রকল্প এ কার্ডটি পরিবারের নারী প্রতিনিধির নামে হবে। অবস্থান ভেদে আমরা সবাই পাবো। এ কার্ডের নির্দিষ্ট কোন গ্রুপ থাকবেনা। যাদের নামে ফ্যামিলি কার্ড গুলো দেয়া হবে তাদের আর অন্য কোন কার্ড দেয়া হবেনা।’ আজ বেলা সাড়ে ১২টার দিকে নাটোরা সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা
বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এই মুহুর্তে স্কোডিং এর মাধ্যেমে
হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন বিত্ত মানুষদের কাছে কার্ড পৌছানো হবে।
ক্রমান্বয়ে এটা মধ্যে বিত্ত এবং উচ্চ বিত্তের কাছে পৌছানো হবে।
ঈদের আগে ১০ তারিখে এ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রকল্পটি সাড়া দেশে ১৪টি ইউনিটে কাজ শুরু করা হবে।’
প্রতিমন্ত্রী নাটোর সার্কিট হাউজে পৌছালে জেলা পুলিশের একটি চৌকস দল দিয়ে প্রতিমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ আব্দুল ওহাব। পরে নেতাকর্মি সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগন প্রতিমন্ত্রী পুতুল কে ফুলের শুভেচ্ছা জানান। সার্কিট হাউসে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন, আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী,লালপুর ও বাগাতিপাড়া বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাগণ।
এরপর তিনি সার্কিট হাউজ থেকে তার নিজ নির্বাচনী এলাকা লালপুরে দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেবেন ফারজানা শারমিন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































