খাগড়াছড়িতে ‘তক্ষক’ পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বন বিভাগ । শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন তক্ষক পাচার চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তারা হলেন, হাফেজ আলী (৩৮) রাঙ্গামাটির লংগদু থানার ৫ নং ওয়ার্ডের সোনাই গ্রামের মৃত তৈয়ব আলী মুন্সির ছেলে ও আমিরুল ইসলাম (২৯) একই থানার ১ নং ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের আবুল হোসেন এর ছেলে।
এর বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টা ১০ মিনিটের দিকে খাগড়াছড়ি পৌর শহরের আবাসিক হোটেল ‘দ্য গ্রিন ভ্যালি ‘ থেকে তক্ষক পাচার চক্রের দুই আসামীকে সদর থানা পুলিশ ও সদর রেঞ্জের টিম এর সহায়তায় গ্রেফতার করতে সমর্ত হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন।
এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্কক পাচার চক্রের হাফেজ আলী (৩৮) ও আমিরুল ইসলাম (২৯) নামে দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এবং তাদের দেহ তল্লাশি করে মেডিপ্লাস একটি টুথপেস্টের বাক্সে মধ্যে সাত ইঞ্চি পরিমাণ একটি তক্ষতটিকে উদ্ধার করি। আজকে (শুক্রবার) পাচার চক্রের সদস্যদের আদালতে সোপর্দ করা হয়। তাদেরকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ২০২৬ এর ৪১ (৩) তফসিল ১(খ) ধারা অনুযায়ী অপরাধী হওয়ায় ৪৪(১) ধারা মোতাবেক মামলা নিশ্চিত করেন।
পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে প্রাকৃতি পরিবেশে তক্ষকটিকে অবমুক্ত করা হয়।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































