# Tags

পাঁচবিবিতে এলবিপি প্রিমিয়ার লীগ-২৬ উদ্বোধন

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি : ২২ মার্চ/২৬
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচবিবি লালা বিহারী বালক সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এলবিপি প্রিমিয়ার লীগ-২৬ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

১৯৯৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ১৬’টি ক্রিকেট দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ঈদের পরদিন রবিবার সকালে পাঁচবিবি খোদা বকস স্টেডিয়ামে এলবিপি প্রিমিয়ার লীগ-২৬ ক্রিকেট টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবির কৃতি সন্তান ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস রহমান, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নাজমুল সাদাত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহফুজ আলম, ক্রীড়া সংগঠক মোঃ জাহিদুর রহমান অশ্রু, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন সাজা, বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম পিন্টু, আইডিএ ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক মোঃ মীর জাহেরুল ইসলাম জুয়েল, এলবিপি প্রিমিয়ার লীগের আয়োজক কমিটির মোঃ রিপন আকন্দ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম নয়ন সহ অনেকেই।