পঞ্চগড়ে ফুলের মালা পড়িয়ে মাইক্রোবাসে করে বাড়িতে পৌছে দেয়া হল অবসরে যাওয়া সহকারী শিক্ষকবেলালকে
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন ৩২ বছরের চাকুরী জীবন শেষে বিদায় নিয়েছেন।
বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। কর্মদিবস শেষে বিকেলে তাকে ফুলের মালা পড়িয়ে মাইক্রোবাসে করে নিজ বাড়িতে পৌছে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় স্কুল মাঠে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। তিনি ১৯৯২ সালের নিজে জমি দান করে স্কুল প্রতিষ্ঠা করার পর থেকেই ওই স্কুলের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ আগে দুপুরে স্কুল মাঠে শিক্ষক বেলাল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। বড়শশী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ ও বোদা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর এ কে এম সারওয়ার জাহান আহমেদী। বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম সরকার, বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী কামাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, নুরুল আমীন, আব্দুর রহিম প্রমূখ। #














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































