# Tags

খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অন্তবর্তী প্রতিবেদন উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর অধীনে খাগড়াছড়ি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের অন্তবর্তী প্রতিবেদন উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় খাগড়াছড়ি পৌর সচিব পারভিন আক্তার এর সভাপতিত্ত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার।

কর্মশালায় খাগড়াছড়ি পৌর সভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকৌশলী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মশালায় খাগড়াছড়ি পৌরসভার ভবিষ্যৎ নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একইসঙ্গে মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদনের ওপর অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।

এতে বক্তারা , খাগড়াছড়িকে পৌরসভাকে
পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগরীতে রূপান্তর করতে এ মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিকদের চাহিদা ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, “Package No: IUGIP/MP/04” এর আওতায় খাগড়াছড়ি পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।