খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনঃবহাল করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি
খাগড়াছড়ি প্রতিনিধি।। সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পার্বত্য মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান’কে মন্ত্রী পদে পুনঃবহাল করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সমানে সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ খাগড়াছড়ি ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে চাইথোয়াই মারমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন,সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ি চৌধুরী মো. বেলাল, সাধারণ শিক্ষার্থী মৌনুচিং মারমা, প্রজ্ঞা জ্যোতি চাকমা,শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমা সহ সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা, পার্বত্য চট্টগ্রামে ত্রয়োদশ নির্বাচনে বিপুল ভোটে জয়ী পাহাড়ি বাঙালির আস্তা ভাজন, পাহাড়ের অবিসংবাদিত নেতা সাবেক পার্বত্য মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান’কে মন্ত্রী পদে পুনঃবহাল করার দাবী জানান। যিনি পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় যিনি অবিচল ও সৎ ব্যক্তি ছিলেন। যিনি সম্মানিত আইন পেশা ছেড়ে সাবেক প্রধান মন্ত্রী বেকম খালেদা জিয়ার কথা চাকুরী ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি তে যোগদান করেন। সেই ব্যক্তি কখনো দলের জন্য নিঃস্বার্থ নিবেদিত প্রাণ। তিনি দল ছাড়েন নি। তাকে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। একইসাথে সাবেক পার্বত্য মন্ত্রীকে তার পদে পুনঃবহাল করা না হলে আরও কঠোর আন্দোলনে রূপ নেবে জানান বক্তারা।
মানববন্ধন শেষে প্রধান মন্ত্রী বরাবর খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































