আখাউড়ায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদেরর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহর খড়মপুর শাহ্ পীর কল্লা শহীদের মাজার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় হলরুমে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল হক ধনুর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল হক খান।
কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল হক খান বলেন, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা,মসজিদ সহ দেশের বিভিন্ন উন্নয়ন কাজ করে গেছেন,তিনি ২০১৯ সালের ১৪ জুলাই তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে মৃত্যু বরণ করেন। পরে তাকে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে সমাহিত করা হয়। মৃত্যু কালে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা ছিলেন। এর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান ও প্রধানমন্ত্রীর বিশেষ দুতসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও সভা খড়মপুর মাজার সহ কসবা-আখাউড়ায় দোয়া মাহফিল ২০ মসজিদ মাদ্রাসায় খাবার বিতরণ করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু আব্দুল্লাহ, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইউনুস, ছাত্র সমাজের যুগ্ন আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান বাবু, উপজেলা ছাত্র সমাজের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব আরিফ জামান বাবু প্রমুখ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































