পাঁচবিবি দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৭ আগষ্ট/জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা সাব-রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল রানা উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান।
চলতি মাসের ২০ তারিখ উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রী অমল চন্দ্র সভাপতি ও মোঃ মনিরুজ্জামান বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পাঁচবিবি উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির মোট সদস্য ৮৬’জন।
পাঁচবিবি দলিল লেখক কল্যাণ সমিতি নবনির্বাচিত কমিটির সভাপতি/সম্পাদক শপথ গ্রহণ শেষে সাংবাদিকদ সহ সকলের উদ্দেশ্যে বলেন, উপজেলার সকল দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষা ও কল্যাণে নির্বাচনে জয়-পরাজয় করা আমরা সবাই মিলেমিশে কাজ করব আগামীতে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































