মতলব উত্তরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ১
সুমন আহমেদ : মতলব উত্তরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকি ভাঙ্গা গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার সানকি ভাঙ্গা গ্রামের আসাদ মিয়াজির ছেলে জসিম উদ্দিন মিয়াজি (৩০) গত(৩১ অক্টোবর) মঙ্গলবার সকালে জহিরাবাদ ইউনিয়নের পরিষদ সংলগ্ন দোকানে বসা অবস্থায় ছিলেন। পাশে বসা ছিলেন আরো ১০/১২ জন। তাদের মধো কথা কাটাকাটির এক পর্যায় একই গ্রামের আব্দুল মান্নান খান (৬০), তার ছেলে শেখ ফরিদ (২৮) ও আবদুল হান্নান (৩৫) সহ আরো বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে জসিম উদ্দিন মিয়াজির উপর হামলা করে। বিবাদীদের হামলায় জসিমকে এলোপাতাড়ি মারধর করলে জসিমের মাথা ফেটে যায় এবং তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে সে ডাক চিৎকার দিলে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী জসিম উদ্দিন মিয়াজি বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































