পদ্মানদীতে জেলের জালে ৪৫কেজি ওজনের বাগাইড় মাছ আটক
মোহাম্মদ ইউসুফ মিয়া রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মানদীতে ভোরে জেলের জালে ধরা পরেছে ৪৫ কেজি ওজনের একটি বড় বাগাইড় মাছ।মাছটি ৫৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে এই বাগাইড় মাছটি বিক্রি হয়।
জানাগেছে,পদ্মার নদীর রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় পদ্মানদীতে জেলেদের জালে এই বড় আকারের বাগাইড় মাছটি জালে ধরা পড়ে।
দৌলতদিয়ার স্থানীয় মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম এই বড় বাগাইড় মাছটি ৫০ হাজার টাকায় মাছটি কিনে কয়েকজন স্হানীয়ক্রেতার কাছে বিক্রি করেন।
মৎস্য ব্যবসায়ীরা জানান,শুক্রবার ভোররাতে পাবনা এলাকার জেলে শ্যাম হলদার পদ্মানদীতে জাল ফেলে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় এসে অপেক্ষা করে।
ভোরের দিকে জালে ঝাকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে।
জাল গুটিয়ে নৌকায় তোলার সময় দেখতে পারেন বিশাল একটি বাগাইড় জালে আটকা পরেছে।
নদী থেকে বাগাইড় মাছটি জাল নদী থেকে নৌকায় তুলতেই জেলেদের মনে আনন্দে হাসি ফুটে মুখে।
মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারে রেজাউল ইসলামের আড়তে ওজন দিয়ে দেখেন ৪৫ কেজি।
দৌলতদিয়ার স্থানীয়রা কয়েকজন মিলে মাছটি ১২শত ৫০টাকা প্রতি কেজি ক্রয় করে কেটে ভাগ করে নিয়ে যায়।
আনন্দদিত জেলে শ্যাম হলদার বলেন, আনেকদিন পরে পদ্মানদীতে জাক ফেলে আজকে একটি বড় বাগাইড় মাছ জালে ধরা পরেছে এতে আমি খুব খুশি। অনেকদিন পরে এতো বড় মাছ পেয়েছি। পদ্মা নদীতে আগে এমন মাছ অনেক পেয়েছি।বর্তমানে এরকম বড় মাছ পাওয়া যায় না।
একতা মৎস্য আড়তের মালিক রেজাউল ইসলাম বলেন,
আমরা বড় বড় মাছ কিনে ব্যবসা করি
ভোরে পদ্মা নদীতে শ্যাম হলদারের জালে ৪৫ কেজি ওজনের বাগাড় ধরা পড়ে। এতবড় বাগাড় এ মৌসুমে প্রথম বার ধরা পড়েছে।
তবে এ বড় মাছ কেনার কোন ক্রেতা না পেয়ে পরে স্হানীয়রা কয়েকজন মিলে বাগাড়টি কিনে নেয় এবং কেটে ভাগ করে নেওয়া হয়।
রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন,পদ্মানদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে এমন বড় আকৃতির বিভিন্ন মাছ ধরা পরে। এই মৌসুমে পদ্মানদীতে জেলেদপর জালে বড় বড় রুই,কাতল,পাংগাস, বাগাইড়,চিতল,এমনকি আন্যান্য মাছ ও জালে ধরা পরে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































