ভেলায় গাঁজাসহ দুই যুবক আটক
কামরুজ্জামান শাহীন,ভোলা-ভোলায় ১৪ কেজি গাঁজাসহ মো. ইকবাল হোসেন (২৫) ও মো. সুমন (৩৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে তাদেরকে ভোলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশের সড়ক থেকে আটক করা হয়।
আটককৃত মো. ইকবাল হোসেন চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণ থানার এওয়াজপুর ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ইয়াছিন পাটওয়ারীরর ছেলে ও মো. সুমন চরফ্যাশন থানার চরমাদ্রাজ ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামের বাসিন্দা সিরাজ ফরাজীর ছেলে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচাজ মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেন ও মো. সুমন নামের দুই যুবককে ১৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, গতকাল রাতে তাদেরকে নিয়ে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদেরকে ভোলা আদালতে সোপর্দ করা হয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































