কালুখালী ডিগ্রি কলেজ সরকারি ঘোষনা
মোহাম্মদ ইউসুফ মিয়া,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার কালুখালি উপজেলা কালুখালি ডিগ্রী কলেজ ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবৎ বে-সরকারি অবস্থায় থাকেন। এই কলেজের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন।শিক্ষক-শিক্ষিকাদের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে কালুখালী ডিগ্রী কলেজটি জাতীয়করণ করেন।
২০১৬ সালে জাতীয়করণ করার পর শিক্ষক-শিক্ষিকারা মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী ২ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির কাছে সকল কষ্টের কথা জানান।
মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী ২ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে অনুরোধ করেন কালুখালি ডিগ্রী কলেজটিকে সরকারীকরণের দাবি রাখেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক-শিক্ষিকাদের কষ্টের কথা চিন্তা করে কালুখালি ডিগ্রী কলেজটিকে ২০১৮ সালে সরকারীকরণের ঘোষনা দেন।
সরকারীকরণ হওয়ার পর কালুখালি ডিগ্রী কলেজের নাম পরিবর্তন করে কালুখালি সরকারি কলেজ নাম করণ করা হয়।
চলতি বছরের ৫ই নভেম্বর ২০২৩সালে৷ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকারা চূড়ান্তভাবে সরকারি করন করা হয়।
এই উপলক্ষে কালুখালী সরকারি কলেজের সকল শিক্ষক-শিক্ষিকারা মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী ২ বীর মুক্তিযোদ্ধা মোঃজিল্লুল হাকিম এমপি ও তার সহধর্মিনী সাইদা হাকিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন কালুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো,পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কালুখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান, অধ্যাপক মুন্সী মাহবুবুর রহমান,প্রভাষক আব্দুর রহিম,প্রভাষক মোঃ মিজানুর রহমান সহ কালো কালো সরকারি কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাগণ এসময় উপস্থিত ছিলেন।সকল শিক্ষক শিক্ষিকাগণ অঙ্গীকার করেন নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারোও প্রধানমন্তী বানাবেন।
মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-২-বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন জাতি গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য যে সকল উন্নয়ন করেছে সে সকল উন্নয়ন ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরতে হবে।
বঙ্গবন্ধুর আদর্শ,মুক্তিযোদ্ধার চেতনা,স্বাধীনতা সংগ্রামের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ধারণ করাতে হবে এবং আগামী দ্বাদশ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নৌকা প্রতিক মার্কায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































