ভালুকায় ১২টি রাস্তার উদ্বোধন করলেন-এমপি এম.এ ওয়াহেদ
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ও ডাকাতিয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ১২টি ইটের সলিং (এইচবিবি) রাস্তার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
রাস্তা গুলো হলো,আব্দুর রহমান জামে মসজিদ হতে জামাল মেম্বারের জামে মসজিদ, রামপুরার চালার মোজাম্মেলের বাড়ি হতে শাহজাহান চৌধুরীর বাড়ি, বিনুরীপাড়া রুহুলের বাড়ি হতে মুক্তিযোদ্বা ইমানের বাড়ি, সদর আলী বাড়ির মোড় হতে গোলাপের বাড়ি,আখালিয়া বাটাজোড় রাস্তার খাস চালার মোড় হতে কাসেম মেম্বার এর সমাজের মসজিদ, হাজীর বাজার হতে নাজীর মাহমুদের বাড়ি, উত্তর চাঁনপুর মসজিদ এর মোড় হতে টাওয়ারের মোড়,রামপুরা চালা বাজার হতে আংগারগাড়া দৌলা রাস্তার আজিজুলের বাড়ি,বীর মুক্তিযোদ্বা ওমর আলী মাস্টার সাহেবের মোড় হইতে মুক্তিযোদ্ধার মোড়,আংগারগাড়া কাতলামারী ঢালুয়া লাল মিয়ার বাড়ি হতে মোতালেবের বাড়ি, পানিভান্ডার সাইফুলের বাড়ি হতে নজরুলের বাড়ি ও বনকূয়া বজার হতে জগৎবেড় স্কুল পর্যন্ত রাস্তা এইচবিবি করণ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহ আশরাফুল হক জর্জ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মহিউদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নায়েমা তাবাচ্ছুম শাহ,মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন নাহার রাণী ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল,উপজেলা ছাত্রলীগ সাধরন সম্পাদক মোঃ রাফী খান,ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার,সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা,ভালুকা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত পাঠান,আতাউর রহমান কামাল ও নূরে আলম জিকু প্রমুখ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































