# Tags

সমস্ত পুলিশ বাহিনীকে বির্তকিত করেছে বেনজীরেরা -সুলতান সালাউদ্দীন টুকু

পঞ্চগড় প্রতিনিধি -বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, গত নির্বাচনে এই অবৈধ সরকার অবৈধ নির্বাচন করার জন্য পুলিশের যারা দ্বায়িত্ব পালন করেছেন তাদেরকে রাস্ট্রীয় কোষাগার থেকে ঘুষ দিয়েছে এবং তাদের অবৈধ অর্থ উপার্জনের লাইসেন্স দেয়া হয়েছে। আজকে সমস্ত পুলিশ বাহিনীকে বির্তকিত করেছে এই বেনজীরেরা। কাজেই অনেকে এখন পুলিশ পরিচয় দিতে লজ্জা করছে। তিনি গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বির্তকিত করেছেন আজিজেরা। আওয়ামী লীগের মায়া, হাজী সেলিমসহ অনেক মন্ত্রী এমপি সাজাপ্রাপ্ত হওয়ার পরেও তারা বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন, জামিনে মুক্ত হচ্ছেন। অথচ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে দিয়েও তাকে চিকিৎসা সেবা নেয়ার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। দেশেও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন না। তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দিচ্ছেন। পুলিশের, সেনা বাহিনীর অনেক বড় বড় লোকেরা হাজার হাজার কোটি টাকা অনিয়ম, দূর্নীতি, ঘুষ খেয়ে বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। তাদের বেলায় কোন সমস্যা হয় না। তাদের কোন বিচার হয়না। টুকু বলেন, খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে সোয়া দুই কোটি টাকার। সেই টাকা ব্যাংকেই আছে। বর্তমানে তা বেড়ে নয় কোটির বেশি হয়েছে। অথচ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুহিত সাহেব হলমার্কের ৬ হাজার কোটি টাকার কেলেংকারীতে বলেন এসব টাকা কিছুই না। বিএনপি নেত্রীকে আটকে রাখলে গণতন্ত্রকে আটকে রাখা যাবে, অবৈধ ভোট করা যাবে। এজন্যই তারা মিথ্যা মামলায় নেত্রীকে আটকে রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়াকে মুক্ত করা হবে ইনশাল্লাহ।
জেলা বিএনপির সদস্য সচিব জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি এডভোকেট রিনা পারভীন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু দাউদ প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাধারন সম্পাদক এবিএম আখতারুজ্জামান শাহজাহান বক্তব্য দেন। সমাবেশে জেলার পাঁচ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।