নাইক্ষংছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাহাঙ্গীর আলম কাজল,প্রতিনিধি,(বান্দরবান) প্রতিনিধি;
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার চাকঢালা বাজার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও সভাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি চাকঢালা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠাবাষিকী ও সমাবেশ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সমাবেশে বক্তব্যেদেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোংপানি,সাবেক সাধরণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম সাবেক বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর,বিএনপির নেতা ও বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনুরুল ইসলাম মুনু,উপজেলা বিএনপির নেতা হায়দার কোংপানিসহ উপজেলাও ইউনিয়নের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































