ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকাল চারটায় উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ফেরদৌস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোছাঃ আশরাফিয়া খাতুন, মোঃ রমজান আলী সরকার, মোঃ মিজানুর রহমান, হাসান সোহরাওয়ার্দী, সাইফুল ইসলাম, জীবন নাহার,আলীমুর রাকীব, মোঃ জসীম উদ্দিন, এমদাদ হোমেন, হাবিবুবুর রহমান সবুজ, গোলাম ফারুক ও মো: রাসেল মিয়া প্রমূখ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































