ভালুকা মুক্ত দিবস শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকালে উপজেলা(২৬ নভেম্বর) পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে দিবস গুলো যথাযথ ভাবে পালনের লক্ষ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার ফারহান লাবিব জিসান, উপজেলা জামায়াতে ইসলামের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহম্মেদ, মজিবর রহমান মজু, রহুল আমিন, রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মডেল থানা অফিসার ইনচার্জ শামসুল হুদা, হাইওয়ে ওসি জাহাঙ্গীর আলম সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































