শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল -দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি — এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ও ত্রান কার্যালয়ের আয়োজনে আজ সোমবার উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দুদু মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মতলিব, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠন ও হোটেল রিসোর্টের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মাঠে দূর্যোগ মোকাবেলা বিষয়ক বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































