কিশোরগঞ্জস্ত কটিয়াদী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি- মতপথ যার তার কটিয়াদী সমিতির শিখর সবার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জস্ত কটিয়াদী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৬ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের ধানসিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে কিশোরগঞ্জস্ত কটিয়াদী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ গন ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক বন্ধনে আবৃত সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষের অংশগ্রহণে সু সংঘটিত এই ঐতিহাসিক সংগঠনটি কিশোরগঞ্জে দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। উক্ত ইফতার মাহফিলে দেশ জাতি ও সংগঠনটির উত্তর উত্তর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































