ফুলকুড়ি ইসলামী একাডেমির প্রাক্তনদের মিলনমেলা ও ইফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলকড়ি ইসলামিক একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিশাল মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ গোলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি এবং স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অধ্যপক মোঃ লতিফুর রহমান, সাবেক প্রধান শিক্ষক, সাবেক পৌরসভার মেয়র প্রেজেন্ট স্কুল কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান, স্কুল কমিটির সাবেক সভাপতি এবং ইকরা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও স্কুলের সাবেক শিক্ষাথীদের মাঝ থেকে স্মৃতিচারণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও ডা. মোঃ আব্দুস সামাদ, বুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, রুয়েটের সাবেক শিক্ষার্থী এবং রুয়েট ইউআরপি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ সাকিল আর সালান, কুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ মাহমুদ আবির, মেরিন ইঞ্জিনিয়ার মামুন আসাদুজ্জামান, কবি ওয়াহিদ আল হাসান, ঢাকা মেডিকেল কলেজের এপসিপিএস পাট-২ ট্রেইনি ডা. রিফাত জাহান, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ ফুলকুড়ি ইসলামিক একাডেমির সেক্রেটারি আব্দুল্লাহ খানসহ অনেকেই।
আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ ফুলকুড়ি ইসলামিক একাডেমির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক, সততা ক্রোকারিজের স্বত্তাধিকারী মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































