গাজায় হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির র্যালি
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা -ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলি স্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সংহতি র্যালি করছে কুমিল্লা মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল চারটার দিকে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়।
কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে র্যালিটি কান্দিরপাড় ভিক্টেরিয়া কলেজরোড থেকে শুরু হয়ে রাজগঞ্জ হয়ে মোগলটুলি হয়ে কান্দিরপাড় দলীয় কায্যালয়ে গিয়ে শেষ হয়েছে। মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে দলীয় কায্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।এসময় অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালো ফিতা ও প্ল্যাকার্ড। ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ইসরাইলকে বয়কট করুন।‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’—এমন নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির সংহতি র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো.মোস্তাক মিয়া। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংহতি সমাবেশে মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বিএনপির নেতারা জানান, ফিলিস্তিনে সাধারণ মানুষ ও শিশুদের ওপর চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদেই এ কর্মসূচি। গাজা ও রাফায় নৃশংসতার বিশ্বজুড়ে মানুষকে জাগ্রত করতেই এ শান্তিপূর্ণ র্যালি।মহানগর বিএনপির কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































