পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে দিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর বকুল ইসলামের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে| শুক্রবার দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা| নিহত বকুল বকশীগঞ্জ গ্রামের আলম হোসেনের ছেলে|
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে যায় বকুল| এক সময় তীব্র স্রোতে সে নিখোঁজ হয়ে যায়| খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন| পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি অভিযান শুরু করে| তবে নদীতে তীব্র স্রোত ও আলোর ¯^ল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়| শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল| অনুসন্ধানের একপর্যায়ে দুপুরের দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়|
সদর উপজেলার সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, শুক্রবার সকাল থেকে দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল| তাদের সাথে স্থানীয়রাও অংশ নেয়| দুপুরের দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়| #

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































