পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩১ আগষ্ট/২৬
যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে “দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০’টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণরা নজরুলকে জানবে ও অনেককিছু শিখবে, তাঁর গান-কবিতায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।”
নজরুল বর্ষ উদযাপন সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতেই লাল, নীল ও সাদা বেলুন মুক্ত আকাশে উড়িয়ে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করেন ইউএনও সহ অতিথিগণ।
এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আঃ হান্নান চৌধুরী পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগীতশিল্পী এম আই মিঠু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































