# Tags

চকরিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি-তৃণমূল নেতাকর্মীদের ‎বর্ণাঢ্য র‍্যালি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চকরিয় পৌরশহর মুখর হয়ে উঠেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপনে ।
‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দলের ঐক্য বজায় রেখে আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

‎চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন চকরচ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী।

‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাসেম চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী,চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, ১ সেপ্টেম্বর প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দীর্ঘ দুই দশক পর মুক্ত,গণতান্ত্রিক ও স্বাধীন পরিবেশে,জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় দায়িত্বে থেকে এই ঐতিহাসিক দিনটি উদযাপন করছি। আজকের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক বাংলাদেশের স্থপতি,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে,যার আপোষহীন সংগ্রাম আমাদের অন্ধকার সময়ে পথ দেখিয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে,যার দূরদর্শী নেতৃত্বে সব ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশ আজ আলোর পথে। দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এই বিজয়ের মুহূর্তে আমাদের আরও নম্র হতে হবে।

‎বক্তারা আরো বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য৷ ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ’র স্পষ্ট নির্দেশ দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের অহংকার,ক্ষমতার অপব্যবহার বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না। আপনাদের জনগণের সুখে-দুঃখে পাশে থেকে প্রমাণ করতে হবে যে,বিএনপিই এদেশের প্রকৃত জনবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক দল।

‎এসময় বক্তারা আরও বলেন, রাজপথের যেকোনো ষড়যন্ত্র আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। একই সাথে,আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। তৃণমূল পর্যায় থেকে যোগ্য ও ত্যাগী নেতাদের সামনে এনে দলকে আরও সুসংগঠিত করতে হবে। দলীয় নির্দেশ মেনে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী সামাজিক কর্মসূচি,বিশেষ করে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ অভিযান সফল করতে হবে।

‎ এ সময় উপস্থিত ছিলেন-চকরিয়া পৌরসভা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক অধক্ষ্য এস এম মন্জুর, চকরিয়া পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, চকরিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল কাঁকন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভুট্টো, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এম ওমর আলী, ফাঁসিয়া খালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিনসহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি, বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ##