দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা বি,এনপির সহ সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রোজা আহমেদ বাচ্চু মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান রেজাউল হক, আতাউল হক,সাবেক চেয়ারম্যান জহুরুল হক,সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, প্রভাষক মাহবুব লস্কর, উপজেলা যুবদলের সভাপত বেনজির আহমেদ বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্র দলের আহবায়ক মাছিদুদজ্জামান রুবেল, জেলা জাসসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, প্রমুক। উক্ত সভায় প্রধান অতিথি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, এ দলটি ১৮ কোটি মানুষের নেতৃত্ব দিয়ে আসছেন,দল করতে যেয়ে আমাদের অনেক ত্যাগী সাথীদের হারিয়ে ফেলেছি,নেতা কর্মীদের জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করা লেগেছ। আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন না যাতে করে ফ্যাসিস্টরা আবার মাথা চাড়া দিয়ে উঠে। তিনি উপস্থিত সকল নেতা কর্মীদের ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































