কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ:)
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে আব্দুল্লাহ আল নাহিয়ানের সুন্নতে খাতনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।
গত ৫ সেপ্টেম্বর শনিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার আশ্রবপুর মহল্লায় দেলোয়ার হোসেনের বাড়ি যাওয়ার সাথে সাথে পরিবারের নারী সদস্যরা প্রতিমন্ত্রীর গলায় একের পর এক মালা পড়িয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে বরণ করে নেন।
আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আব্দুল্লাহ আল নাহিয়ানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী শিশুটির খোঁজখবর নেন এবং তার সুস্থতা, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি বলেন, শিশুটি যেন সুশিক্ষা, নৈতিকতা ও সঠিক মূল্যবোধে বেড়ে উঠে ভবিষ্যতে দেশ ও সমাজের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে- সেটাই আমাদের কাম্য।
উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, “পারিবারিক ও সামাজিক এমন আয়োজনগুলো মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক বন্ধনকে আরও মজবুত করে।” এ সময় তিনি আয়োজক পরিবারের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু হওয়া এই রাজনৈতিক ও সামাজিক মিলনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতে শিশুটির সুস্থ ও সুপ্রভাত ভবিষ্যতের জন্য মহান আল্লাহর দরবারে খাস দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে আগত সকল অতিথিকে নৈশভোজ-আপ্যায়নে আপ্যায়িত করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার মো. সাইফুল ইসলামের বড়খারচরস্থ বাসভবনে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। সংগঠনের সভাপতি বাবু নয়ন মণি সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, “একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষিত ও মেধাবী প্রজন্মের ওপর। কোমলমতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পুরস্কার বিতরণী পর্বে মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন প্রতিমন্ত্রী।
সুন্নতে খাৎনা, সমবেদনা ও শিক্ষা সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি দিনব্যাপী এলাকায় একাধিক অবকাঠামোগত ও সেবাখাতের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। তিনি বিকাল তিনটার দিকে এলজিইডি কর্তৃক সংস্কারকৃত চরকামালপুর নতুন বাজার-আগরপুর সিএ্যান্ডবি সড়ক উদ্বোধন করেন। পরে বিকাল ৪টার দিকে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কুলিয়ারচর জোনাল অফিসের অধীনে আগরপুর অভিযোগকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দিনের শেষভাগে বিকাল ৪টার দিকে আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘আগরপুর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন তিনি।
প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে প্রবেশের পর থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ অনেকেই।
দিনব্যাপী এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































