ভালুকায় ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন যুবদল সম্পাদক- রাসেল
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি—আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ভোটার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
এরই অংশ হিসেবে ৪ নম্বর ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী রকিবুল হাসান খান রাসেল স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ধীতপুর ইউনিয়নের ধলিয়া এলাকার ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদে গিয়ে মুসল্লি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি এলাকার মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে রাসেল বলেন, এলাকার মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। একটি মানবিক ও সাম্যভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় স্থানীয় মুসল্লিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন রাসেল। চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
রকিবুল হাসান খান রাসেল ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি এবং ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও।
মসজিদে মতবিনিময় শেষে স্থানীয় মুসল্লি ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































