# Tags

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে কুলিয়ারচরে সাংবাদিকদের মানববন্ধন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ);

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন চাই, করতে হবে” এ স্লোগানকে সামনে রেখে গতকাল ৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কুলিয়ারচর প্রেসক্লাবের সামনে কুলিয়ারচর বাজার-জামতলী রাস্তায় সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহন করেন- কুলিয়ারচর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন, কুলিয়ারচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাপ্তাহিক জনপদ সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মুছা, দৈনিক মানবজমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের কাগজ এর নিজস্ব প্রতিবেদক মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক মাতৃভূমি ভ্রাম্যমাণ প্রতিনিধি ও তালাশ টিভি প্রতিনিধি মো. মাইন উদ্দিন, দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোছা. শরীফুন নেছা শুভ্রা, দৈনিক সকালের বাংলাদেশ ও দৈনিক পূর্বকণ্ঠ প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক শতাব্দীর কণ্ঠ প্রতিনিধি ফারজানা আক্তার, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. আলী সোহেল, দৈনিক কালের সমাজ প্রতিনিধি মো. সবুজ মিয়া, দৈনিক প্রলয় প্রতিনিধি রাম প্রসাদ দাস, দৈনিক কিশোরগঞ্জ প্রতিনিধি মো. আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক কামরুল হাসান সোহেল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, বীর মুক্তিযোদ্ধা অরুণ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী টিপু মাহমুদ, নূর আহমেদ ছোটন, দন্ত চিকিৎসক উদ্ধব দাসসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাংবাদিকদের জন্য সুনির্দিষ্টভাবে সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান।