পাকুন্দিয়ায় আলোর ছোঁয়া সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্টা বার্ষিকী পালিত
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোর ছোঁয়া সামাজিক সংগঠন-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ২৯ আগষ্ট সকালে উপজেলার পুলেরঘাট মাইজহাটি গ্রামে সংগঠনটির কার্যালয়ে ভালোবাসার বন্ধনে মানবতার স্বেচ্ছাসেবার মধ্য দিয়ে পরিচালিত হয়ে পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপদেষ্টা ডা. গোলাম মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব.) ডা. আতিকুল সারোয়ার। অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. শিবলী আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজি মেডিকেল সেন্টারের ডেন্টাল সার্জন ডাক্তার জিয়াউদ্দিন টিটু।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ তিনজন রক্তদাতা,দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা।
এ ছাড়াও অনুষ্ঠানে আলোর ছোঁয়া সামাজিক সংগঠনের বর্তমান দায়িত্বশীল সদস্য ও সম্মানিত অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের বিগত পাঁচ বছরের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয়। একই সঙ্গে আগামী দিনের কার্যক্রমের রূপরেখা উপস্থাপন করা হয়। বিশেষভাবে সকল স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের মতামত গ্রহণ করে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে
আলোর ছোঁয়া সামাজিক সংগঠন মানবতার আলো ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ, ভালোবাসার বন্ধনে স্বেচ্ছাসেবার অগ্নিশিখা জ্বালিয়ে যেতে দৃড় অঙ্গীকার ব্যক্ত করেন ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































