খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি-খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা।
বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে রঙিন পোশাকে হাতে বিভিন্ন প্লেকার্ড এ একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং পরে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। শেষে আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল খাগড়াছড়ির সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্ত্বে ভার্চুয়ালি প্রধান হিসেবে যুক্ত ছিরেন খাগড়াছড়ি জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তবে দেশে এখন তাদের দোসর’রা অবস্থান করে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। কিন্তু বিএনপি তা হতে দিবে না। সামনে নির্বাচন। নির্বাচন’কে বানচাল করতে তারা বিভিন্ন উপায়ে পায়তারা করতে করে চলেছে। এদেশে বর্তমানে ক্রান্তি কাল চলছে। বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃ উদ্ধারের জন্য বাংলাদেশের গণমানুষের পাশে থেকে দলের সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। এবং আজকে যেমন (মহিলা) আপনারা রাজপথে এক হয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃ উদ্ধার না
পর্যন্ত আপনারা আগামীতেও এক থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, যেভাবে সবাই একত্র থেকে ফ্যাসিস্ট হাসিনার পতন করেছেন। আসন্ন নির্বাচন পর্যন্ত খাগড়াছড়ি মহিলা দল’কে ঐক্যবদ্ধ থেকে বিএনপি’কে জয়যুক্ত করে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে জননেতা ওয়াদুদ ভূইয়া’কে সংসদে দেখার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা মহিলা দলের সিনিয়র সহ – সভাপতি মারিয়ম আক্তার মনি, সহ সভাপতি মিটুন রাণী ত্রিপুরা, জেলা মহিলা দলের যুন্ম সম্পাদক আকলিমা খানম সহ মহিলাদলের সকল নেত্রীবৃন্দ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































