তালার সন্তান বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র: মহালয়ার ভোরে চণ্ডীপাঠে বাঙালি সংস্কৃতির অম্লান স্মৃতি”
শামীম খান, সাতক্ষীরা প্রতিনিধি-বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে মহালয়ার ভোর মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আকাশবাণীর চণ্ডীপাঠ। এই কিংবদন্তি আবৃত্তিকার ও নাট্যকারের জন্মস্থান ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার উথালী গ্রামে।
জন্ম ও পৈতৃক ইতিহাস বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ১৯০৫ সালের ৪ আগস্ট কলকাতার আহিরীটোলা এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি তালার উথালী গ্রামে। বাবা রায়বাহাদুর কালি কৃষ্ণ ভদ্র একজন ভাষাতত্ত্ববিদ ও মা সরলা বালা দেবী ছিলেন সমাজসেবী। পরিবারের শেকড় উথালী গ্রামে থাকলেও, কলকাতায় বসবাস শুরু হয়। উথালীতে একটি দুর্গা মন্দির পুনর্নির্মাণে তাঁর অবদান আজও স্থানীয়দের মনে স্বরূপ।
আকাশবাণীতে চণ্ডীপাঠ ১৯৩১ সালে আকাশবাণী কলকাতায় প্রথম মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র চণ্ডীপাঠ পরিবেশন করেন। তাঁর গম্ভীর কণ্ঠ ও নিখুঁত উচ্চারণে চণ্ডীপাঠ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। ১৯৭৬ সালে অন্য কণ্ঠ ব্যবহার করা হলেও শ্রোতাদের চাপে আবার তাঁর কণ্ঠে প্রচার শুরু হয়।
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নাট্যকার, আবৃত্তিকার ও অভিনেতা হিসেবে সমানভাবে খ্যাতি অর্জন করেছেন। “মেস নং ৪৯”, “শাহজাহান”, “সাহেব বিবি গোলাম” প্রভৃতি নাটকের রচয়িতা ও পরিচালক ছিলেন তিনি। এছাড়া “নিষিদ্ধ ফল” চলচ্চিত্রের চিত্রনাট্যও তিনি রচনা করেন।
আজও বাঙালি হিন্দু সম্প্রদায় মহালয়ার ভোরে তাঁর কণ্ঠে চণ্ডীপাঠ শোনার জন্য উদগ্রীব থাকে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অবদান বাঙালি সংস্কৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































