বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালুকায় ১০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালুকা উপজেলার পৌর এলাকার প্রায় ১০ হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে ভালুকা সরকারি কলেজ মাঠ ও পৌরসভার ৯নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এই শাড়ি-লুঙ্গি বিতরণ করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, জহির রায়হান, শ্রী স্বপন বনিক, সিরাজুল ইসলাম ঢালী, তাহের ফকির, সাইফ উল্লাহ চৌধুরী, সৌমিক হাসান সোহাগ, শাহ মোঃ সুজন, কায়সার আহমেদ কাজল ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন প্রমুখ।
ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে আছি, থাকব। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়—এটা মানুষের কল্যাণের জন্য। বর্তমান সংকটময় সময়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভালুকার প্রতিটি মানুষই আমার পরিবারের অংশ, তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব।”
তিনি আরও বলেন,দেশের জনগণ এখন পরিবর্তন চায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, জনতার শক্তিই আগামী দিনের পরিবর্তনের ভিত্তি হবে।”
উপজেলার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে দিনব্যাপী এই উপহার বিতরণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































