ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকায় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার(১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ সচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করেন ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। মহড়ায় বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও কর্মীসহ কমিউনিটি স্বেচ্ছাসেবক দলের সদস্যরা অংশ গ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় ভালুকা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইকবাল হোসাইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মজিবুর রহমান মজু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































