বেতাগীতে পুলিশের বিশেষ অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার বেতাগীতে পুলিশের বিশেষ অভিযানে বেতাগী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুম ইসলাম পিন্টুকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ। গ্রেপ্তার পিন্টুর বাড়ি বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে। তিনি বেতাগী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বেতাগী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশেষ অভিযানে উপজেলার বেইলি ব্রীজ এলাকা থেকে বেতাগী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের ন্যায় বেতাগী থানা-পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আগামীকাল আদালতে পাঠানো হবে।’





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































