পাকুন্দিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর (শনিবার) বিকেলে সুখিয়া ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় আশতিয়া পুরাতন বাজার সংলগ্ন স্থানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ১০ নং সুখিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দুজ্জামান সৈয়দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুছ মোমেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক জজ, পাকুন্দিয়া পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মিয়া, চরফরাদী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কামাল উদ্দিন ঠাকুর, কিশোরগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, ৫ নং ওয়ার্ড পৌর বিএনপি’র সভাপতি হাজী জসিম উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল ফারাবী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ সম্রাট ও রবিন আহতসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































