লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ (অক্টোবর) বিকাল ৪ টায় এনপিপির শ্রমিক শাখার আয়োজনে লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে প্রায় ৫ সহস্রাধিক ভ্যানের একটি মিছিল বের হয়ে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাস ষ্ট্যান্ড ঘুরে পুনরায় কুন্দশী এলাকায় এসে শেষ হয়।
বিশাল এই ভ্যান মিছিলের নেতৃত্ব দেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, এনপিপির শ্রমিক শাখার নেতা তরিকুল ইসলামসহ প্রমূখ।
ভ্যান মিছিল পূর্ব এক সমাবেশে এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘ ২০১৮ সালে আমি
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমি আমার নিজের ভোট দিতে পারি নাই। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। এ বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নড়াইল-২ আসনে কাজ করতে বলেছেন, তারই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আজকের এই ভ্যান
মিছিল। সকলে আমর জন্য দোয়া করবেন।#





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































