গোবিন্দগঞ্জে চোরাই ইজিবাইকসহ চোরচক্রের সদস্য এক নারী গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি-গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই ইজিবাইকসহ চোর চক্রের সদস্য রিক্তা বেগম(৩০)নামে এক নারী গ্রেফতার হয়েছে।তার নাম উল্লেখসহ আরও ৩/৪জনের নামে থানায় একটি চুরি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, রিক্তা বেগম ইজিবাইক চোর চক্রের একজন সদস্য, তারা কয়েকজনে মিলে বি়ভিন্ন সময়ে যাত্রী সেজে,ইজিবাইকে উঠে,পরে সুকৌশলে ইজিবাইক চুরি করে চস্পট হয়।
রোববার রাতে ইজিবাইক সহ তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত রিক্তা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। গ্রেফতার কৃত রিক্তা বেগম গুমানীগঞ্জ ইউনিয়নের পাড়গয়ড়া মাদনতাইড় গ্রামের রজ্জব আলীর মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,এ ঘটনায় একটি চুরি মামলা দায়ের হয়েছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































