খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইমাম ওলামাদের নিয়ে মতবিনিময় সভা
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইমাম ওলামা মাশায়েখদের নিয়ে স্থানীয় কমিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল কাজল সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি বিএনপির এয়োদশ সংসদ পদপ্রার্থী ওয়াদূদ ভুইয়া।
এসময় তিনি বলেন, বিএনপি দলটি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি নিজেই বিসমিল্লাহির রাহমানির রাহিম সংবিধানে সংযুক্ত করেছেন। তিনি আরও বলেন, ফ্যাসিষ্ট সরকারকে তাড়াতে আমরা আন্দোলন অনেক সংগ্রাম করেছি। গত ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি। একটি দল সামনের নির্বাচন’কে পিআর পদ্ধতির নামে ভোটকে নস্যাৎ করার পায়তারা চালাচ্ছেন। আমরা তা হতে দেবোনা। তিনি আগামী দিনের ভোট ধানের শীষে হউক সকলের প্রতি এআহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির ‘সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ইউচুপ চৌধুরী, জেলা বিএনপি সাধারন সম্পাদক এমএন আাবছার, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাওলানা কাজী সলিম উল্লাহ, মাওলানা আকতারুমজ্জামান ফারুকী, মাওলানা হাফেজ ওমর ফারুক।
মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে ইমাম ওলামা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































