# Tags

চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও বার্ষিক বনভোজন সম্পন্ন

চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি-চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঝমকালো আয়োজনে সম্পন্ন হলো দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও বার্ষিক পারিবারিক বনভোজন। ২০ ডিসেম্বর শনিবার অনুষ্টিত এ অনুষ্টানে সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী। চকরিয়া সরকারি কলেজ সংলগ্ন চৌধুরী রেস্টুরেন্টে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান।

কর্মশালায় আগত সাংবাদিকদের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের প্রাইম। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ(সমকাল), এম জাহেদ চৌধুরী(পূর্বকোণ) ও আবুল কালাম আজাদ।
চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায়,
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আলী আহসান, সাংবাদিক মনজুর আলম(যায়যায়দিন), সাংবাদিক মনসুর আলম রানা(দৈনিক খোলা কাগজ), সাংবাদিক জিয়াউদ্দিন ফারুক (বাংলাদেশ প্রতিদিন), আবদুল মতিন চৌধুরী (জনতা), সাংবাদিক বিএম হাবিব উল্লাহ, সাংবাদিক এস এম হান্নান শাহ, সাংবাদিক অলি উল্লাহ রনি(দৈনিক খবরপত্র), সাংবাদিক জামাল হোছাইন, নুরুদ্দোজা জনি(দিনকাল), , সাংবাদিক শাহরিয়ার বাপ্পী(আজকের পত্রিকা), সাংবাদিক সাইফুল ইসলাম সাইফ(রূপালী বাংল), সাংবাদিক কামল উদ্দিন, সাংবাদিক শাহজালাল শাহেদ(সংগ্রাম),শাহ আলম (তৃতীয় মাত্রা)সাংবাদিক ওমর আলী, সাংবাদিক নাজেম উদ্দিন, সাংবাদিক শাহদাত আলী, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক আবদুল করিম বিটু, সাংবাদিক ইউসুফ বিন হোছাইন, রাজুদাশ, নাজমুল সাঈদ সোহেল, সাংবাদিক রিয়াদউদ্দিন, আলমগীর রানা, সাংবাদিক ইসমাইল তুহিন, সাংবাদিক আরাফাত চৌধুরী, সাংবাদিক নুরুল আমিন টিপু, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক আদিল চৌধুরী, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, সাংবাদিক ফয়সাল মাহমুদ সাগর, সাংবাদিক ইয়ার রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
মোবাইল সাংবাদিকতা বিষয়ে উপস্থাপনা করেন সাংবাদিক বিজন কুমার।
অনুষ্টানে কর্মশালায় অংশগ্রহনকারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।