# Tags

দৌলতপুরে প্রয়াত সাজদার রহমান তালীমুল কোরআন মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ৪ নং মরিচা ইউপির বৈরাগীর চর গ্রামে প্রয়াত সাজদার রহমান তালিমুল কোরআন মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার বাদ মাগরিব অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর অধ্যাপক আবু সালেহ আহমেদ লালু। প্রধান তাফসীর কারক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ বিক্রমপুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুক্তি শামীম আল মেজবাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত আলী মাস্টার, প্রতাপগঞ্জ সুগার মিল হাই স্কুলের প্রধান শিক্ষক আকবর হোসেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারোয়ার টিপু, সাধারণ সম্পাদক তছিকুল ইসলাম, সাংবাদিক সাইদুর রহমান, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান মেম্বার, আব্দুল লতিফ মেম্বার, নাসির উদ্দিন মেম্বার সহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।