# Tags

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চকরিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও শাহীন দেলোয়ার

চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি.আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চকরিয়া উপজেলার কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহীন দেলোয়ার।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল চারটায় চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রিন্ট গণমাধ্যম ছাড়াও অনলাইন পোস্টালের একাধিক সংবাদকর্মী অংশ নিয়েছেন।

ইউএনও শাহীন দেলোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য সিনিয়র সাংবাদিক মাহামুদুর রহমান মাহমুদ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি আবদুল মজিদ, সাবেক সাধারন সম্পাদক মিজবাউল হক, বর্তমান সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সাংবাদিক সাংবাদিক এম আলী হোসেন,
কেএম নাছির উদ্দিন, মুহাম্মদ মনজুর আলম, জিয়াউদ্দিন ফারুক, মনির আহমদ, আবদুল মতিন চৌধুরী, মনছুর রানা, রায়হান চৌধুরী, ইউছুপ বিন হোছাইন, এইচএম রুহুল কাদের প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ নুর আলম মাছুম সিদ্দিকী , চকরিয়া উপজেলা প্রকৌশলী (এলজইডি) মোঃ গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন।

মতবিনিময় সভায় চকরিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শাহীন দেলোয়ার বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফ্রেবুয়ারী অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওইদিন একজন ভোটার দুটি ভোট দেবেন। একটি তাঁর পছন্দের প্রতীকে, অন্যটি গনভোট হ্যা বা না
আমাদের দেশের নতুন প্রজন্মের ভোটার থেকে শুরু করে বেশিরভাগ মানুষ প্রতীকে ভোট দিতে অভ্যস্ত। কিন্তু গণভোট তাদের কাছে একেবারে নতুন পদ্ধতি। তাই আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে উদ্যোগ নিয়েছি, কীভাবে জনগণ তথা ভোটারদের গণভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে সচেতন করা যায়। সেইজন্য সাংবাদিকদের সহযোগিতা চাই, আপনারা গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে নিজের পেশাগত অবস্থান থেকে কাজ করবেন। সাংবাদিকদের সহযোগিতা থাকলে আমরা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

তিনি বলেন, নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চকরিয়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা ও বিশেষ ক্যাম্পিং জোরদার করা হবে। একইসঙ্গে সাংবাদিকদের পক্ষথেকে উঠা দাবির প্রেক্ষিতে চকরিয়া উপজেলার প্রভৃতি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করবে। আমরা নিরাপদ পরিবেশে চকরিয়া উপজেলায় ভোট উৎসব উপহার দিতে চাই, সেজন্য সাংবাদিকদের পাশাপাশি শ্রেনীপেশার নাগরিক সকলের সহযোগিতা অপরিহার্য।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও শাহীন দেলোয়ার বলেন, চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় যেসব ভোটকেন্দ্র অধিক ঝুকিপূর্ণ হিসেবে যাছাই বাছাইয়ে উঠে সেসব ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হবে।
এছাড়া নির্বাচনী এলাকায় ইতোমধ্যে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি তদারকিতে মাঠে রয়েছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত কাজ করছেন। ##