সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় লোহাগড়ার ৮ মসজিদে দোয়া অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি-তিনবার নির্বাচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় একযোগে ৮টি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়া পৌর এলাকার ৮টি মসজিদে রবিবার জোহরবাদ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম এর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সহ তথ্য-প্রচার সম্পাদক ইকবাল হাসান শিমুল, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরু মোল্যা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন সরকারি লোহাগড়া কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আনিস সিকদার, সহসাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদ রাহাত, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নাইম কাজী।
মশাঘুনি জামে মসজিদ, সিংগা পূর্বপাড়া জামে মসজিদ, সিংগা পশ্চিম পাড়া জামে মসজিদ, রামপুর জামে মসজিদ, রামপুর ফকিরবাড়ি জামে মসজিদ, কচুবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদ,কচুবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদ, রামপুর এতিমখানা ও জামে মসজিদ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মশাঘুনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জাফর আহম্মেদ দোয়া পরিচালনা করেন। ##





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































