বেকারদের বেকার ভাতা নয় বিনা পয়সায় চাকরি দেওয়া হবে-জামায়াত প্রার্থী মিজানুর রহমান মাস্টার
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ বেকারদের বেকার ভাতা নয় বিনা পয়সায় চাকরি দেওয়া হবে।দুর্নীতি করার কোনো সুযোগ নেই, শুধু জনগণের সেবা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশ করতে পারবে মতবিনিময় সভায় বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিউটি সেন্টারে ১১ দলীয় জোটের প্রেস মিডিয়া সেলের আয়োজনে ঠাকুরগাঁও- ৩ আসনে প্রার্থী মিজানুর রহমান মাস্টার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে রাস্তা ঘাট স্কুল কলেজ এবং এ উপজেলায় ২৫০ শয্যা হাসপাতাল স্থাপন করাই হবে মূল লক্ষ্য। বিদেশে জনশক্তি বাড়ানো হবে। স্থানীয় নদী খনন করে নদীর যৌবন ফিরে দিতে হবে।
উপজেলা জামায়াত সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় এনসিপি যুগ্ম মূখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেসমিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল পৌর আমির আব্দুল মাতিন।
উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াত সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































